নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ এলাকায় গতকাল বুধবার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে চারটি লবণ উৎপাদনকারী কারখানাকে জরিমানা করেছেন। এর মধ্যে দুটি কারখানা থেকে দুই হাজার বস্তা লবণ জব্দ করা হয়েছে। এ সময় কারখানা দুটি সিলগালা করে দেন ভ্রাম্যমাণ আদালত।র্যাব সূত্র জানায়, গতকাল দুপুরে এ অভিযান চালানো হয়। আদালতের বিচারক ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ মোহামঞ্চদ ফরহাদ হোসেন। এ সময় বিএসটিআইয়ের পরিদর্শক নিখিল রায়সহ বিপুলসংখ্যক র্যাব সদস্য উপস্থিত ছিলেন। শরীফ মোহামঞ্চদ ফরহাদ হোসেন সাংবাদিকদের জানান, অভিযানে বিএসটিআইয়ের অনুমোদন না থাকা, অপরিষ্কার-অপরিচ্ছন্ন অবস্থায় লবণ উৎপাদনসহ বিভিন্ন অভিযোগে রূপসী ব্র্যান্ডের অগ্রণী আয়োডাইজড প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা ও কারখানা সিলগালা করে দেওয়া হয়। এ ছাড়া দোয়েল ব্র্যান্ডের মাঈনুদ্দিন লবণ কারখানাকে দুই লাখ টাকা জরিমানা ও কারখানা সিলগালা করে দেওয়া হয়। এ দুটি কারখানা থেকে দুই হাজার বস্তা লবণ জব্দ করা হয়েছে। এ ছাড়া একই এলাকায় কালোহাতি ব্র্যান্ডের উত্তরা লবণ কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা ও ফুলকপি ব্র্যান্ডের গরিবে নেওয়াজ কারখানাকে এক লাখ টাকা জরিমানা করা হয়।