নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় গতকাল মঙ্গলবার ধলু বৈদ্য (৫৫) নামের এক নিরাপত্তা প্রহরীর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তাঁর স্ত্রী রূপালী বৈদ্যকে আটক করেছে পুলিশ।ধলু স্থানীয় নাহার ফিশারিজ লিমিটেডের নিরাপত্তা প্রহরী। তাঁর বাড়ি গোপালগঞ্জের মুকসেদপুর থানার কলিপাড়া গ্রামে। এলাকাবাসী ও পুলিশ জানায়, সকালে উপজেলার মুড়াপাড়া নগর এলাকা থেকে ধলু বৈদ্যের গলা কাটা লাশ উদ্ধার করা হয়।