নিরাপদ নৌপথ বাস্তবায়ন কমিটির উদ্যোগে গতকাল শুক্রবার বেলা ১১টায় ভোলার লালমোহন শহরের চৌরাস্তা মোড়ে বিভিন্ন পেশাজীবী সংগঠন, গণমাধ্যমের কর্মী ও স্বেচ্ছাসেবী সংগঠনের লোকজন মানববন্ধন ও শোকসভা করেছে।২০০৩ সালের ৮ জুলাই রাতে প্রায় সাড়ে তিন হাজার যাত্রী নিয়ে এমভি নাসরিন-১ নামের একটি লঞ্চ ঢাকা থেকে লালমোহনে আসার পথে চাঁদপুরের মেঘনা-ডাকাতিয়া নদীর মোহনায় ডুবে যায়। এতে বহু লোকের প্রাণহানি ঘটে।শোকসভায় বক্তারা বলেন, ৮ বছর ধরে ভোলার সব পথে ফিটনেসবিহীন লঞ্চ চলাচল বন্ধ ও রোটেশন পদ্ধতি বাতিলের দাবিতে লালমোহনবাসী আন্দোলন করে আসছে। অথচ ভোলার বিভিন্ন পথে এখনো ফিটনেসবিহীন লঞ্চ চলাচল করছে।শোকসভায় বক্তব্য দেন লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ছিদ্দিকুর রহমান প্রমুখ।