চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার মুঠোফোন ব্যবহারকারীরা তাঁদের মুঠোফোনের মাধ্যমে আজ বৃহস্পতিবারের সিটি করপোরেশনের নির্বাচনসংক্রান্ত তথ্য জানতে পারবেন।মুঠোফোন গ্রাহকেরা ২২৩৩ নম্বরে এসএমএস (খুদে বার্তা) পাঠিয়ে ভোটকেন্দ্রের নাম, ভোটার ক্রমিক নম্বর ও নির্বাচনী এলাকার নাম জানতে পারবেন। এ জন্য একজন গ্রাহককে রফ জন্ম সাল১৩ সংখ্যার জাতীয় পরিচয়পত্র নম্বর লিখে এসএমএস পাঠাতে হবে ২২৩৩ নম্বরে। সব মোবাইল অপারেটরের গ্রাহকেরাই এই সেবা পাবেন।