বগুড়ার কাহালু উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের (ইউসিসিএ) চেয়ারম্যান পদে কামাল উদ্দিন কবিরাজ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তিনি উপজেলা নাগরিক কমিটির আহ্বায়ক ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। গত মঙ্গলবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে দুজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করায় তিনি নির্বাচিত হন। ১৮ নভেম্বর ভোট গ্রহণের দিন ছিল। এ ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান পদে ফরিদ উদ্দিন এবং পরিচালক পদে মেহেদি হাসান, আফজাল হোসেন, আয়েজ উদ্দিন, আবদুর রশিদ, আবদুল খালেক ও আমজাদ হোসেন নির্বাচিত হয়েছেন।