চট্টগ্রামে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত পুলিশ কনস্টেবল আবদুল কাইয়ুমের বাবার হাতে দুই লাখ টাকার অনুদান দিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)।
গতকাল রোববার পুলিশ কমিশনারের কার্যালয়ে নিহত কনস্টেবলের বাবা আবু ইউসুফের হাতে এ অনুদান তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন মহানগর পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ ও অভিযান) বনজ কুমার মজুমদার, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এ কে এম শহীদুর রহমান ও উপপুলিশ কমিশনার (সদর) মাসুদ উল হাসান।
৩ নভেম্বর নগরের টাইগারপাস বাটালি হিল এলাকায় ছিনতাইকারীদের হাতে খুন হন পুলিশ কনস্টেবল আবদুল কাইয়ুম।