নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র তৈরির দায়িত্ব মন্ত্রণালয়ের কাছে রাখার সুপারিশ

ভবিষ্যতে নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র তৈরি এবং এর গোপনীয়তা রক্ষার দায়দায়িত্ব মন্ত্রণালয়ের কাছে রাখার পরামর্শ দিয়েছে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। জাতীয় সংসদ ভবনে গতকাল মঙ্গলবার কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। বৈঠকে খাদ্য অধিদপ্তরের সহকারী উপপরিদর্শক পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ঢাকা ও কুড়িগ্রামে ১০ জনকে আটকসংক্রান্ত বিষয়ে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন ও আলোচনা হয়।