নীলফামারীকে শতভাগ জন্মনিবন্ধনকারী দ্বিতীয় জেলা হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে নীলফামারী সার্কিট হাউসে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব আবু আলম মো. শহিদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।