নীলফামারী জেলায় পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। গত শনিবার গভীর রাতে জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত বৈঠকে সমঝোতা হওয়ায় মালিক-শ্রমিক ঐক্য পরিষদ কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয়। এ কারণে গতকাল রোববার পরিবহন মালিক শ্রমিকদের ডাকা ধর্মঘট হয়নি। জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আখতার হোসেন বাদল বিষয়টি নিশ্চিত করেছেন।