নীলফামারীতে একটি হত্যা মামলার রায়ে একই পরিবারের সাতজনসহ আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড, প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। গত মঙ্গলবার সকালে নীলফামারী জেলা ও দায়রা জজ জেব-উন নেছা ওই রায় দেন।সাজাপ্রাপ্ত আসামিরা হলেন: সদর উপজেলার পশ্চিম গুড়গুড়ি ডাঙ্গাপাড়ার জয়নুল ইসলাম, জয়নুলের স্ত্রী আবেদা বেগম, সৎমা মালেকা বেগম, ভাই আশরাফ আলী, আশরাফ আলীর স্ত্রী মনোয়ারা বেগম, জয়নুলের ভাই জমরুল ইসলাম, তাঁর স্ত্রী জাহেদা বেগম ও একই গ্রামের জামিয়ার রহমান।মামলা সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ২ জুন ওই গ্রামে গাছ কাটাকে কেন্দ্র করে আসামিরা একই গ্রামের কেতাব উদ্দিন ও তাঁর স্ত্রী জাহেদা বেগমকে বেদম পিটুনি দেন। এতে কেতাব উদ্দিন মারা যান।