কক্সবাজারের চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুল আলম (৮২) গত সোমবার নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল মঙ্গলবার বিকেলে চকরিয়া কলেজ মাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর মরদেহ দাফন করা হয়।