শোক

নুরুল ইসলাম

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর গ্রামের নুরুল ইসলাম (৮২) গতকাল বুধবার ভোরে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি চার ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ জোহর জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। নুরুল ইসলাম প্রথম আলো মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি মুহম্মদ জাকির হোসেনের বাবা।