চাঁদপুরের সংবাদপত্র এজেন্ট নূরনবী পাটওয়ারী (৪৬) গত বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও এক ছেলেসহ অনেক আত্মীয়স্বজন রেখে গেছেন। নূরনবী পাটওয়ারী দীর্ঘদিন কিডনির সমস্যায় ভুগছিলেন। গতকাল শুক্রবার বাদ জুমা চাঁদপুর বাইতুল আমিন জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে তাঁকে বাসস্ট্যান্ড পৌর কবরস্থানে দাফন করা হয়েছে।