নূর হোসেনের ভাতিজাকে গ্রেপ্তারের দাবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যুবলীগ নেতা তোফায়েল হোসেনের ওপর হামলার ঘটনায় সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের ভাতিজা শাহজালাল বাদল ও তাঁর সহযোগীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

গতকাল মঙ্গলবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিদ্ধিরগঞ্জের সানারপাড়ে বিক্ষোভ মিছিল থেকে এ দাবি জানানো হয়। সকাল সাড়ে ১০টায় বিক্ষোভ মিছিল শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মু. সরাফত উল্লাহ বলেন, সংঘর্ষের ঘটনায় লিটন ও হাসনাত নামের দুই যুবককে আটক করা হয়েছে। মামলা হয়নি।