সংক্ষেপ

নেতা গ্রেপ্তার

বগুড়ার ধুনট উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে গত বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে পুলিশ। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, জাহাঙ্গীর আলমকে ছিনতাই, চাঁদাবাজি ও মারধরের মামলার আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে একই ধরনের পাঁচ থেকে ছয়টি মামলা রয়েছে। গতকাল শুক্রবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।