নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় জেলে নিহত

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় নায়েব আলী (৪৫) নামের এক জেলে নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার উপজেলার বৌলাম গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের বৌলাম এলাকায় সড়কের পাশে নায়েব আলী মাছ ধরার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় একটি পিকআপ ভ্যান ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।