রাজধানীর সূত্রাপুর এলাকায় গতকাল শনিবার নেশাজাতীয় প্রায় দেড় হাজার ইনজেকশনসহ দুজনকে গ্রেপ্তার করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। দিনাজপুর থেকে এগুলো আনা হয়েছিল।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মুস্তাক আহমেদ (২৭) ও খোরশেদ আলম (৩৫)। দুজনেরই বাড়ি দিনাজপুরের হাকিমপুর উপজেলার রায়ভাগ গ্রামে।