নৌকাডুবি

ভোলায় মেঘনা নদীর পাড় জেলে নৌকার ওপর ভেঙে পড়ায় আট জেলেসহ নৌকাটি ডুবে গেছে। নৌকার মালিক জাহাঙ্গীর হোসেনসহ নৌকাটির খোঁজ পাওয়া যাচ্ছে না। বাকি সাত জেলে সাঁতরে তীরে উঠেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার ইলিশা ইউনিয়নের কালুপুরে ওই দুর্ঘটনা ঘটে। কালুপুর বিশ্বরোডের মাথা মাছঘাটের মৎস্য ব্যবসায়ী মহিউদ্দিন মিয়া, মৎস্যজীবী সায়েদ আলীসহ প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, গতকাল দুপুরে ঘাটে মাছ বিক্রি করে জাহাঙ্গীর তাঁর নৌকায় উঠলে মেঘনার পাড় ভেঙে নৌকার মধ্যে পড়ে। এতে নৌকাটি ডুবে তীব্র স্রোতে মুহূর্তেই কয়েক শ হাত দূরে ভেসে যায়। এ সময় নৌকায় থাকা সাত জেলে সাঁতরে উদ্ধার পান। ভোলা প্রতিনিধি|