নৌপরিবহনমন্ত্রীর পদত্যাগ দাবি গণফোরামের

পদ্মা নদীতে তিন শতাধিক যাত্রী নিয়ে লঞ্চডুবির ঘটনায় নৌপরিবহনমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে গণফোরাম। গণফোরাম ঢাকার কেন্দ্রীয় কমিটির এক সভায় এ দাবি জানানো হয়। গতকাল বুধবার বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, ব্যর্থতা ও অবহেলার কারণে তাঁরা নৌপরিবহনমন্ত্রীর পদত্যাগ দাবি করছেন। ঈদের সময় প্রতিবারই বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের সামনে যাত্রীদের জিম্মি করে অধিক যাত্রী পরিবহন ও যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া আদায় করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের নির্বাহী সভাপতি মফিজুল ইসলাম খান। বক্তব্য দেন সুব্রত চৌধুরী, জগলুল হায়দার, মোশতাক আহমেদ প্রমুখ। বিজ্ঞপ্তি।