নোয়াখালী শহরের একটি আবাসিক হোটেল থেকে গত বুধবার রাতে সদর উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) একজন সহকারী প্রকৌশলী ও অপর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের ভাষ্যমতে, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের কাছ থেকে ইয়াবা বড়ি ও ফেনসিডিল উদ্ধার করা হয়। তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।গ্রেপ্তার হওয়া সহকারী প্রকৌশলীর (৩৭) বাড়ি গাজীপুরের কাপাসিয়া উপজেলায়। অপর দুজন হলেন সফিকুর রহমান (৩২) ও মো. সিরাজ (৩০)। তাঁদের বাড়ি কুমিল্লা সদর উপজেলার শুভপুর গ্রামে।