নোয়াখালীতে ছাত্রদলের দুই পক্ষের মারামারি

নোয়াখালীর সুবর্ণচরে পাওনা টাকা নিয়ে ছাত্রদলের দুই পক্ষের মারামারিতে উভয় পক্ষের তিনজন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলার হারিছ চৌধুরীর বাজারে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে জুবলী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রহমতউল্লা চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক মো. ওয়াহিদকে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।