নোয়াখালীতে তিন জলদস্যু গ্রেপ্তার চারজন জখম

নোয়াখালীর হাতিয়ার ইসলামপুর বাজারের কাছ থেকে গত সোমবার জলদস্যু নিজাম বাহিনীর তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন নাজিম উদ্দিন, আবুল হাসেম ও মো. ইয়াছিন। এ সময় পুলিশ ওই বাহিনীর হামলায় আহত নাছির বাহিনীর চার সদস্যকে উদ্ধার করে। এরা হলেন হলেন সাহারাজ, মো. রফিক, মো. সুমন ও রশিদ। মোর্শেদ বাজার পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক ফজলুল কাদের পাটোয়ারী জানান, উদ্ধার করা ওই চারজনের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় মামলা হয়নি।