নোয়াখালীতে গতকাল শনিবার নানা আয়োজনে বিএনপির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দুপুর ১২টার দিকে শহরের পৌর বাজার এলাকায় পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা সভাপতি মো. শাহজাহান। পরে শোভাযাত্রা শেষে জেলা আইনজীবী মিলনায়তনে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ওপর দলীয় আলোচনা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সহসভাপতি এ বি এম জাকারিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন মাহবুব আলমগীর, কামাখ্যা চন্দ্র দাস, বিএনপি ও শহীদুল ইসলাম, নুরুল আমিন খান, সাবের আহম্মদ, আবদুল করিম, শাহ জাফর উল্যাহ, সলিম উল্যাহ বাহার প্রমুখ।