বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাংসদ মওদুদ আহমদসহ গ্রেপ্তার হওয়া নেতাদের মুক্তির দাবিতে নোয়াখালীতে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন হয়েছে। জেলার কবিরহাট উপজেলা বিএনপি গতকাল শনিবার সকাল ১০টা থেকে ঘণ্টাব্যাপী এ কর্মসূচির আয়োজন করে।প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল নয়টায় উপজেলার প্রত্যন্ত এলাকা থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকেরা মওদুদ আহমদসহ দলের সব নেতা-কর্মীর মুক্তির দাবিতে উপজেলা সদরে সমবেত হতে থাকেন। সকাল ১০টায় নেতা-কর্মী ও সমর্থকেরা উপজেলার প্রধান সড়কের (বসুরহাট-সোনাপুর) দীর্ঘ প্রায় ১০ কিলোমিটার এলাকায় মানববন্ধন রচনা করেন।