নড়াইলে একটি পেট্রলপাম্প স্থাপন নিয়ে গতকাল শুক্রবার দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ১৫ জন আহত হয়েছে। চিত্রা ব্রিজ-সংলগ্ন মাছিমদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।আহতদের মধ্যে রাজু সিকদার (৩২) ও রাশেদুল ইসলামকে (২৮) সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। জেলা প্রশাসন পেট্রলপাম্প স্থাপনের কাজ বন্ধ করে দিয়েছে।