দেশের নয়টি পৌরসভার নির্বাচন আজ বুধবার। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এসব পৌরসভায় ভোট গ্রহণ করা হবে।
যেসব পৌরসভায় আজ ভোট গ্রহণ করা হবে সেগুলো হলো নরসিংদীর রায়পুরা ও ঘোড়াশাল, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়ার কসবা, নোয়াখালীর নোয়াখালী ও সেনবাগ, ফেনীর ছাগলনাইয়া, কক্সবাজারের টেকনাফ ও খাগড়াছড়ির রামগড়।
এ নয়টি পৌরসভার মোট ভোটার ৩ লাখ ১৩ হাজার ৬৫১ জন। এসব পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৭ জন, সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী ৩১৬ এবং নারীদের জন্য সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ৭০ জন।