শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর লঞ্চঘাট এলাকায় জাটকা বিক্রির দায়ে নয় জেলেকে গতকাল রোববার দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম মস্তফা র্যা বের সহায়তায় অভিযান চালিয়ে তাঁদের আটক করেন। এ সময় দুই হাজার কেজি জাটকা জব্দ করা হয়। আটক হওয়া জীবন বর্মণ, শৈলেন বর্মণ, সোবাহান, শাহ আলম, মোস্তফা ফকির, রতন বর্মণ, আজিমুন হক ও নজরুল ইসলামকে এক বছর করে কারাদণ্ড এবং রাজিব মিয়াকে পাঁচ শ টাকা জরিমানা করা হয়। ইউএনও মোহাম্মদ সামছুল হক জেলেদের দণ্ড দেন। জব্দ করা জাটকা এতিমখানায় বিতরণ করা হয়।