নয় দফা দাবি

আখচাষিদের উন্নয়নে আখের দাম বৃদ্ধিসহ নয় দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে উত্তরবঙ্গ আখ চাষি সমিতি। গতকাল বেলা ১১টায় রাজশাহী নগরের বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে নয় দফা দাবি তুলে ধরেন উত্তরবঙ্গ চিনিকলের আখ চাষি সমিতির উপদেষ্টা অধ্যাপক সুকুমার সরকার। দাবিগুলো হচ্ছে আখের দাম বৃদ্ধি, সুগার মিলের ফটকে আখ ক্রয়কেন্দ্র ও ওজনযন্ত্র স্থাপন, পুঁজির বিতরণে অনিয়ম ঠেকাতে কমিটি গঠন, সার মিলের গুদাম থেকে চিনি মিলের গুদামে সরাসরি সার প্রদান, চাষিদেরও চিনি প্রদান, আখের ঘাটতিমূল্য ১ টাকা থেকে বাড়িয়ে ৫ টাকা নির্ধারণ, বিনা খরচে চাষিদের আখ খালাসের ব্যবস্থা, চাষিদের ব্যাংক হিসাব খুলে দেওয়া এবং আখমাড়াই অধ্যাদেশ প্রণয়ন।