পঞ্চগড়ে দেয়াল ভেঙে নির্মাণশ্রমিক নিহত

পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের লাঙ্গলগাঁও ধেমশিমারীতে কাজী ফার্মসের নির্মাণাধীন ভবনের দেয়াল ভেঙে মফিজউদ্দিন (২৭) নামের এক নির্মাণশ্রমিক নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে। আহত শ্রমিক দীপুকে (৩২) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, ধেমশিমারী কাজী ফার্মস ইউনিটের অফিস ভবনের দ্বিতীয় তলার কাজ চলছিল। প্রকৌশলী মিজানুর রহমানের নির্দেশনায় রাত নয়টার দিকে মফিজউদ্দিন ও দীপু কাজ করছিলেন।