আজ ২৯ নভেম্বর। ১৯৭১ সালের এই দিনে পঞ্চগড় পাকিস্তানি হানাদারমুক্ত হয়। দিবস উপলক্ষে জেলা মুক্তিযোদ্ধা সংসদ আজ শহীদদের বদ্ধভূমিতে শ্রদ্ধা জানাবে। এরপর মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে শোভাযাত্রা বের করা হবে। পঞ্চগড়-১ আসনের সাংসদ ও মুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন।
জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মির্জা আবুল কালাম দুলাল বলেন, ১৯৭১-এর ১৭ এপ্রিল পঞ্চগড় দখল করে হানাদারেরা। সাড়ে সাত মাস যুদ্ধের পর যৌথ বাহিনীর তীব্র আক্রমণের মুখে হানাদার বাহিনী পিছু হটলে ২৯ নভেম্বর পঞ্চগড় মুক্ত হয়।