পণ্যসহ আটক ২

খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর বাসস্ট্যান্ড থেকে গতকাল মঙ্গলবার অবৈধভাবে আনা ভারতীয় পণ্যবোঝাই ট্রাকসহ দুজনকে আটক করেছে পুলিশ। বৈধ কাগজপত্র না থাকায় চালক কামরুল ইসলাম ও লুৎফর রহমানকে আটক করা হয়।