চট্টগ্রামের হোটেল আগ্রাবাদে কাল রোববার দিনব্যাপী নারী উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন করা হবে। একই সঙ্গে ওই হোটেলে ‘নারী উদ্যোক্তাদের ঋণ পাওয়ার ক্ষেত্রে সমস্যা ও উত্তরণ’ বিষয়ে সেমিনার হবে। এ ছাড়া ক্ষুদ্র ও মাঝারি শিল্পে অবদানের জন্য ১১ সফল নারী উদ্যোক্তাকে পুরস্কৃত করা হবে। গতকাল শুক্রবার চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আয়োজকেরা। চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ ইন্সপায়ার্ড (ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত প্রকল্প) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম