সংক্ষেপ

পতাকা বৈঠক

ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া স্থাপনের বিষয়ে গতকাল বুধবার হবিগঞ্জের মাধবপুর উপজেলার সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি। সকল সাড়ে ১০টায় মাধবপুর উপজেলার সীমান্তবর্তী শাহজালালপুর এলাকার ১৯৮৮ মূল পিলারের কাছে প্রায় দুই ঘণ্টাব্যাপী দুই দেশের প্রতিনিধিদের বৈঠক হয়। বাংলাদেশের পক্ষে ৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ হোসেনের নেতৃত্বে ১৪ সদস্যের একটি প্রতিনিধিদল ও ভারতের ৪৮ ব্যাটালিয়নের কমান্ডেন্ট বিক্রম সিংহের নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধিদল বৈঠকে অংশ নেয়।