সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী বাসের চাপায় তারিকুল ইসলাম (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি সলঙ্গা থানার হাসানপুর এলাকার শাহজাহানের ছেলে। ঢাকা-হাটিকুমরুল মহাসড়কে সলঙ্গা থানার পাচলিয়া বাজার এলাকায় গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আবদুল কাদের জিলানী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।