পদত্যাগ!

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। একই সঙ্গে ইউপি চেয়ারম্যানের পদ থেকেও সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। গত বুধবার সৈয়দ ফাইয়াজ হাসান তাঁর পদত্যাগের লিখিত সিদ্ধান্ত গণমাধ্যমের কর্মীদের কাছে পৌঁছে দেন।মুঠোফোনে সৈয়দ ফাইয়াজ হাসান প্রথম আলোকে বলেন, ‘ব্যক্তিগত ও পরিবারের নিরাপত্তার কথা বিবেচনা করে পদ দুটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়া ছাড়া আমার কোনো বিকল্প ছিল না।’ গত সোমবার ডাকযোগে জেলা বিএনপির আহ্বায়কের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে তিনি জানান।