পদত্যাগ

লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) থেকে পদত্যাগ করেছেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আবদুল গনি। গতকাল বৃহস্পতিবার কেন্দ্রীয় সভাপতি অলি আহমদের কাছে তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন। তিনি মেহেরপুর-২ আসনের বিএনপির সাংসদ ছিলেন। পরে এলডিপিতে যোগ দেন। প্রথম আলোকে তিনি বলেন, এক-এগারোর সময় নানা চাপের মুখে বিএনপি ছেড়ে এলডিপিতে যোগ দিয়েছিলেন তিনি।