পবিত্র ঈদুল ফিতরের চাঁদ দেখা কমিটির সভা কাল

পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ এবং ১৪৩২ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য কাল মঙ্গলবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম মসজিদের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি মো. শাহজাহান মিয়া।বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে টেলিফোন নম্বর ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭, ৯৫৫৮৩৩৭ ও ফ্যাক্স নম্বর ০২-৯৫৬৩৩৯৭-এ অথবা অন্য যেকোনো উপায়ে জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে। তথ্য বিবরণী।