পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনের লক্ষ্যে রাশিয়ার সঙ্গে পাঁচ বছর মেয়াদি কাঠামো চুক্তি সই করেছে বাংলাদেশ। গতকাল শুক্রবার মস্কোয় বাংলাদেশের পক্ষে চুক্তিতে সই করেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান। রাশিয়ার পক্ষে ছিলেন সে দেশের রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশনের (রোসাটম) মহাপরিচালক সের্গেই কিরিয়েনকো। চুক্তি সই করার সময় পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি উপস্থিত ছিলেন। খবর বাসস ও ইউএনবির।