এ ক ন জ রে

পরিকল্পনা

পঞ্চগড়ে ১৫ কোটি টাকা ব্যয়ে পর্যটন মোটেলসহ আধুনিক পর্যটনকেন্দ্রের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। গত মঙ্গলবার পঞ্চগড় পৌরসভা হলরুমে পর্যটন শিল্পের সম্ভাবনা নিয়ে এক কর্মশালায় এ কথা জানানো হয়। বাংলাদেশ পর্যটন করপোরেশন ও পঞ্চগড় পৌরসভা যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে। মেয়র মো. তৌহিদুল ইসলাম এতে সভাপতিত্ব করেন।