সংক্ষেপ

পরিদর্শন

কক্সবাজারের মহেশখালী উপজেলা নির্বাচন কার্যালয়ের সার্ভার স্টেশন পরিদর্শন করেছেন নির্বাচন কমিশনার মো. জাবেদ আলী। গতকাল শনিবার দুপুরে তিনি সার্ভার স্টেশন পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা মেজবাহ উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল কালাম ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মনজুরুল হাসান।