পরিদর্শন

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নে প্রত্নতাত্ত্বিক নিদর্শন পরিদর্শন করেছেন জেলা প্রশাসক (ডিসি) মো. মুশফিকুর রহমান। গতকাল সোমবার দুপুরে তিনি ওই নিদর্শন পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে কেন্দুয়ার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকতা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুস সালাম চৌধুরী ও জেলা প্রশাসনের নির্বাহী হাকিম তওসিফ আহমেদ তাঁর সঙ্গে ছিলেন। পরে জেলা প্রশাসক স্থানীয় ইউনিয়ন ভূমি কার্যালয় পরিদর্শন করেন।