যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) উচ্চপর্যায়ের একটি বিশেষজ্ঞ দল গতকাল মঙ্গলবার ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) গবেষণা কার্যক্রম পর্যবেক্ষণ করেছে। বিশেষজ্ঞ দলের সদস্যরা বিভিন্ন অনুষদের গবেষণা খামার, কৃষি খামার ও জার্মপ্লাজম সেন্টার পরিদর্শন করেন। তাঁরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমও পর্যবেক্ষণ করেন। বিশেষজ্ঞ দলের নেতৃত্ব দেন ইউএসএআইডির ভারপ্রাপ্ত মিশন ডিরেক্টর ডেনিশ শর্মা। বিশেষজ্ঞ দল বাকৃবিতে ইউএসএআইডির বিভিন্ন গবেষণা কর্মকাণ্ডের অগ্রগতি পর্যালোচনা করে সন্তোষ প্রকাশ করেন।