পলাশে বিদ্যুতায়ন কার্যক্রম উদ্বোধন

নরসিংদীর পলাশ উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল শনিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পলাশসহ দেশের ছয়টি উপজেলায় এ কার্যক্রম উদ্বোধন করেন তিনি।
পল্লী বিদ্যুৎ সমিতি নরসিংদী-১ সূত্র জানায়, এরই মধ্যে পলাশ উপজেলাকে শতভাগ বিদ্যুৎ-সংযোগের আওতায় আনা হয়েছে। নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর অধীনে উপজেলার ১১৮টি গ্রামে ৪৭ হাজার গ্রাহককে বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়েছে। এসব সংযোগের বিপরীতে চারটি উপকেন্দ্রের মাধ্যমে চাহিদা অনুযায়ী ৩০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। এতে পলাশ উপজেলা আর্থসামাজিক উন্নয়নের দিকে আরও এগিয়ে যাবে।