সংক্ষেপ

পাঁচজনের দণ্ড

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় পঞ্চম শ্রেণির ছাত্রীর বাল্যবিবাহের আয়োজন করায় বরসহ পাঁচজনের প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার দুপুরে ইউএনও ও নির্বাহী হাকিম নূর-ই-খাজা আলামীন এ দণ্ড দেন। দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন বাহাদুরপুর গ্রামের বাসিন্দা বর আলী আজম (২৭), পাহাড়িয়াকান্দি গ্রামের ফরহাদ মিয়া ও বাবুল মিয়া, হাসন্নগর গ্রামের মিজানুর রহমান, নবীনগর উপজেলার তৈয়ব আলী। এর আগে বাঞ্ছারামপুর থানার এসআই আবুল কালাম বুধবার রাতে বিয়ের আসর থেকে তাঁদের আটক করেন।