টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় মাদক সেবনের অপরাধে স্বেচ্ছাসেবক লীগের নেতাসহ পাঁচজনকে দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম ইসরাত সাদমীন তাঁদের সাজা দেন। সাজা পাওয়া ব্যক্তিরা হলেন উয়ার্শী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ও নবগ্রাম গ্রামের রবিউল চিশতী (৩০), গোড়াইল গ্রামের মারুফ হোসেন (২২), ভাতগ্রাম গ্রামের আজিজুল মোল্লা (৩০), গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মেদী আশুলাই গ্রামের রিপন মোল্লা (২০) ও আরিফ হোসেন (৩২)।