পাঁচজন আহত

চাঁপাইনবাবগঞ্জ শহরের শহীদ সাটু হলের সামনে গতকাল বুধবার ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে পুলিশের এক উপপরিদর্শকসহ পাঁচজন আহত হয়েছেন। সদর থানার উপপরির্দশক মাহবুবুর রহমান জানান, বিকেলে ছাত্রদলের সামিরুল ইসলাম-সমর্থিত পক্ষ ও ওবায়েদ পাঠান-সমর্থিত পক্ষের সদস্যরা মিছিল করার জন্য সাটু হলের সামনে জড়ো হয়।