পাঁচ ছিনতাইকারীর সশ্রম কারাদণ্ড

নারায়ণগঞ্জে ছিনতাই মামলায় পাঁচ ছিনতাইকারীকে তিন বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. বজলুর রহমান আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডাদেশ পাওয়া আসামিরা হলেন কবির হোসেন, তাইজুল ইসলাম, শহীদুল ইসলাম, নাজমুল ও মুকুল।মামলার বিবরণে জানা যায়, ৪ ফেব্রুয়ারি আড়াইহাজার উপজেলার পাল্লা এলাকায় সিএনজিচালিত অটোরিকশার চালক খোকনকে সন্ত্রাসীরা হাত-পা বেঁধে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাই করে পালানোর চেষ্টা করে। এ সময় উপজেলার চনপাড়া বাসস্ট্যান্ড এলাকায় জনতার হাতে সিএনজিচালিত অটোরিকশাসহ ধরা পড়ে পাঁচ ছিনতাইকারী। এ ঘটনায় সিএনজির চালক খোকন বাদী হয়ে আড়াইহাজার থানায় মামলা করেন।