চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন বাংলাদেশ ব্যাংকের সামনে ছিনতাইকারী সন্দেহে পাঁচ ব্যক্তি গণপিটুনির শিকার হয়েছেন। গতকাল শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। গণপিটুনিতে আহত ব্যক্তিরা হলেন মইনুল আলম, আবুল কালাম, মোখলেস, শান্ত ও নবী। এর মধ্যে শেষ তিনজনের বাড়ি কুমিল্লার মুরাদনগরে। পাঁচজনকেই চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।