মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের ইসলামপুর এলাকা থেকে গত শুক্রবার ইশতিয়াক হোসাইন (৩৫) নামের এক পাকিস্তানি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া লোকমান হোসেন (২২) নামের তাঁর স্থানীয় এক সহযোগীও গ্রেপ্তার হয়েছেন।
মৌলভীবাজার সদর মডেল থানার পুলিশ জানিয়েছে, ইশতিয়াক হোসাইন অবৈধভাবে বাংলাদেশে বসবাস করছেন এবং সিএনজি স্টেশনে কাজ করছেন।