পাখি শিকার করায়...

ফরিদপুরে এক পাখি শিকারি তরুণকে এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আলফাডাঙ্গা উপজেলার নগরকান্দা গ্রামের মাহাবুর সরদারকে (২০) গতকাল মঙ্গলবার এ জরিমানা করা হয়। সকালে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও মোহাম্মদ আবুল খায়ের। এ বিষয়ে ইউএনও বলেন, বিষটোপ দিয়ে ১৫টি ঘুঘু, কবুতর ও শালিক শিকার করার দায়ে ওই তরুণকে ১৯৭৪ সালের বন্য প্রাণী সংরক্ষণ আইনে দোষী সাব্যস্ত করে এক হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ওই তরুণ শপথ করেছেন, জীবনে তিনি আর পাখি শিকার করবেন না।